২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

এসআই বলেন, ওই ব্যক্তি সম্ভবত মানসিক ভারসাম্যহীন ছিলেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2025, 11:38 AM

Updated : 10 Sep 2026, 12:40 PM

নেত্রকোণা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন।

নেত্রকোণা-মোহনগঞ্জ রেলপথে উপজেলার সতরশ্রী এলাকায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোবারক হোসেন জানান।

নিহত ব্যক্তির বয়স ৫০ হবে বলে জানায় পুলিশ। 

এসআই মোবারক বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যান। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মোবারক বলেন, “ওই ব্যক্তি সম্ভবত মানসিক ভারসাম্যহীন ছিলেন। কয়েকদিন ধরে স্থানীয় বাজারে তাকে ঘুরাফেরা করতে দেখেছেন এলাকাবাসী। তবে কেউই তাকে চেনেন না।”