২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে জেলা যুবদলের সভাপতিসহ সাতজন আটক

এর মধ্যে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার বাসভবন ‘বৈঠক’ থেকে পাঁচজনকে আটক করা হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2023, 01:05 AM

Updated : 06 Nov 2023, 01:05 AM

খাগড়াছড়িতে জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

এর মধ্যে রোববার সন্ধ্যায় শহরের কলাবাগান এলাকায় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার বাসভবন ‘বৈঠক’ থেকে সবুজসহ পাঁচজনকে আটক করা হয়।

আটক অন্য চারজন হলেন- যুবদলের সহসম্পাদক নিয়াজ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মরিয়ম আক্তার, সহদপ্তর নিপু আহমেদ, পানছড়ির যুবদল কর্মী জহির আবির।

এ ছাড়া বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, “রাজনৈতিক প্রেক্ষাপটে চলমান অভিযানের অংশ হিসেবে রোববার সাতজনকে আটক করা হয়েছে। কয়েকজন একাধিক মামলার আসামি। অভিযান অব্যাহত থাকবে।”