অগ্নিসংযোগ-নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে যুবদলের বিক্ষোভ
বক্তারা অভিযোগ করেন, জনমনে আতঙ্ক ছড়াতে দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের’ অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।
বুধবার দুপুরে শহরের কৃষ্ণচূড়া মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ শেষে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
কৃষ্ণচূড়া মোড়ে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্যসচিব ও চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান এবং সদস্যসচিব এমদাদুল হক মাসুদ বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দেশব্যাপী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়াতে দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তুষার সরদার, যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, সদস্য এমাম হোসেন এবং জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।
