২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ নামাজ শেষে গোপালগঞ্জে সংঘর্ষে দুই ‘বংশের’ সমর্থকরা, আহত ১৫

গ্রামের মোল্যা বংশ ও শিকদার বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ঈদ নামাজ শেষে গোপালগঞ্জে সংঘর্ষে দুই ‘বংশের’ সমর্থকরা, আহত ১৫

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2023, 06:23 PM

Updated : 22 Apr 2023, 06:23 PM

ঈদের নামাজ শেষে পূর্বশত্রুতার জেরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। 

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার পুইশুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পূর্বশত্রুতার জের ধরে ওই গ্রামের মোল্যা বংশ ও শিকদার বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সকালে ঈদের নামাজের পর শফিকুল ইসলাম মোল্যা ও রাজু শিকদারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে দুই পক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদা, টেঁটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী ও এসএসসি পরীক্ষার্থীসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়। 

আহতদের মধ্যে শহীদুল ইসলাম, সেলিম মোল্যা, ইকরাম মোল্যা, মাহফুজ আহমেদ, নয়ন মোল্যা, মুরসালিন, সাইফুল, লিপি বেগম, সানজিদা আক্তার, হাকিম শিকদার, লিসান শিকদার, শরিফুল ইসলাম ও মাসুম শিকদারকে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।