২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

‘আমজাদ উকিল’ সেতুর নিচে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে হুজায়ফা ও হামীম।

মাদারীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 12:11 PM

Updated : 15 Oct 2023, 12:11 PM

মাদারীপুরের শিবচর উপজেলায় খালে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ হাওলাদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে শিবচর থানার এসআই মো. মোদাচ্ছের মিয়া জানান।

নিহতরা হলো- ওই গ্রামের সুরুজ মুন্সীর ছেলে হুজায়ফা মুন্সী (৫) এবং পাকের আলী মিয়ার ছেলে হামীম হোসেন (৭)।

পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরে পদ্মা নদীর একটি শাখা খালের ‘আমজাদ উকিল’ সেতুর নিচে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে হুজায়ফা ও হামীম। এক পর্যায়ে তারা স্রোতে তলিয়ে যায়।

অন্য শিশুরা চিৎকার করলে স্থানীয়রা পানিতে নেমে প্রথমে হামীমকে এবং ৪০ মিনিট খোঁজার পর হুজায়ফাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:

https://www.facebook.com/samagrabangladesh/posts/pfbid0JKKCgDVs82MbW9DUvisAU24ksXpHWHhUecU959e3hyvbf29387jjRPgiNdHuUWxDl]