২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বিল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পুলিশের ধারণা, ৩-৪ দিন আগে ওই যুবককে হত্যা করা হয়েছে।

টাঙ্গাইলে বিল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2023, 04:07 PM

Updated : 29 Jul 2023, 04:07 PM

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় একটি বিল থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা ১২টার দিকে জামালপুর-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল লাইনের আমুলা বিলে একটি রেল সেতুর নিচে মরদেহটি পাওয়া যায় বলে জানান ভুঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম জানান।

নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ফরিদুল ইসলাম বলেন, সকালে স্থানীয় লোকজন আমুলার বিলে রেল সেতুর নিচে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

ওসি আরও বলেন, “তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহে পচন ধরেছে। ৩-৪ দিন আগে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।”

ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই ঘটনার মৃত্যুর আসল তথ্য জানা যাবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।