২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

অভিযানে ৩ কেজি গাঁজা ও ১ হাজার ৯৮০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2022, 12:21 PM

Updated : 15 Sep 2022, 12:40 PM

বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ দুই জনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের থ্রি হুইলার স্ট্যান্ড থেকে বুধবার গভীর রাতে মাদকগুলো উদ্ধার করা হয় বলে বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান।

আটকরা হলেন-পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী এলাকার ইউসুফ ফরাজীর ছেলে নুর ইসলাম (২৪) ও বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ড উত্তর জাগুয়া এলাকার বাবুল হাওলাদারের ছেলে সাজ্জাদ হোসেন (৩১)।

এনায়েত বলেন, “গোপন খবরে রাত আড়াইটার দিকে তাদের একটি দল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় টার্মিনালের থ্রি হুইলার স্ট্যান্ড থেকে তিন কেজি গাঁজাসহ নুর ইসলামকে আটক করা হয়।

“পরে রাত সাড়ে ৩টার দিকে ওই একই স্থান থেকে ১ হাজার ৯৮০টি ইয়াবাসহ সাজ্জাদকে আটক করা হয়।”

পৃথক অভিযানের ঘটনায় মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় আলাদা দুটি মামলা করা হয়েছে বলে জানান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা।