১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

শিশু দুটি সম্পর্কে চাচা-ভাতিজি।

সিরাজগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2025, 08:33 PM

Updated : 10 Sep 2026, 12:39 PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার বিকালে উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ পুরাতন পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান সলঙ্গা থানার ওসি মোখলেছুর রহমান। 

নিহতরা হল, এরানদহ পুরাতন পাড়ার মেনহাজ আলীর মেয়ে আলফা খাতুন (৪) ও আলহাজ আলীর ছেলে হোসেন আলী  (৫)। এরা সম্পর্কে চাচা-ভাতিজি।  

স্থানীয় বাসিন্দা রাসেল রহমান বলেন, ওই দুই শিশু খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। 

খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভেসে ওঠা শিশু দুটির লাশ উদ্ধার করেন স্বজনরা।