২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় ৫৫ ডেঙ্গু রোগী শনাক্ত

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় মানিকগঞ্জে বিভিন্ন হাসপাতালে আলাদা ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে।

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় ৫৫ ডেঙ্গু রোগী শনাক্ত

মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 04:02 PM

Updated : 01 Aug 2023, 04:02 PM

মানিকগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে; জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার সকালে মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার মোস্তফা কাদের রিসাদ এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭০৬ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছে ১২১ জন।

এর মধ্যে মানিকগঞ্জ সদর হাসপাতাল ৩৮, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ ও মুন্নু মেডিকেল কলেজে ১৩ জন রোগী ভর্তি রয়েছেন।

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় মানিকগঞ্জে বিভিন্ন হাসপাতালে আলাদা করে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে বলেও জানান মোস্তফা কাদের রিসাদ।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী এ কে এম রাসেল বলেন, মানিকগঞ্জ সদর হাসপাতালে ডেঙ্গু রোগীরদের আলাদা ওয়ার্ড রয়েছে। সদর হাসপাতালে ৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।