১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পিরোজপুরে সাবেক এমপি ও মেয়রের বাড়িতে আগুন

জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ কে এম এ আউয়াল এবং তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেকের বাড়িতে ভাঙচুর করে আগুন দেওয়া হয়।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 03:50 AM

Updated : 26 Aug 2026, 11:45 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকার বুলডোজার মিছিলের ধারাবাহিকতায় পিরোজপুরে জেলা আওয়ামী লীগের দুই নেতার বাড়িতে আগুন দিয়েছে জনতা।

বুধবার রাত ১২টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ কে এম এ আউয়াল এবং তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেকের বাড়িতে ভাঙচুর করে আগুন দেওয়া হয়। 

ঘটনার সময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা দেখা যায়নি। 

স্থানীয়রা জানায়, রাত ১২টার দিকে একদল ছাত্র-জনতা পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে শহরের পাড়ের হাট সড়কে আউয়াল ও হাবিবের বাড়িতে হামলা চালায়। তারা সেখানে ভাঙচুর চালিয়ে বাড়িতে আগুন দেয়।

পরে রাত ১টার দিকে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় হাবিবুর রহমান মালেকের মালিকানাধীন একটি ফিলিং স্টেশন ও বলেশ্বর ব্রীজ টোলঘর ভাংচুর করা হয়।