২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কভার্ড ভ্যান চাপায় সাংবাদিকসহ নিহত ২

ইউটার্ন নেওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে কভার্ডভ্যানের সংঘর্ষ হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2025, 07:31 PM

Updated : 26 Aug 2026, 11:37 AM

গাজীপুরে কভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী দুইজনের প্রাণ গেছে।

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার হোতাপাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমান ঘাঁটি ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সালনা হাইওয়ে থানার ওসি ফালে আহমেদ জানান।

নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার বাউনি গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং দৈনিক একুশের বাণী পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মিনহাজুল কবির মাসুদ (৪০) ও একই উপজেলার মিনহাজুল কবির মাসুদ (৪০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “ঢাকা থেকে একটি কভার্ডভ্যান উল্টো পথে হোতাপাড়ার দিকে যাচ্ছিল। পথে কভার্ডভ্যানটি বিমান ঘাঁটির সামনে ইউটার্ন নেওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

“এতে মোটরসাইকেলের চালক ও আরোহী মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় কভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে দুজনই ঘটনাস্থলে মারা যান।”

কভার্ড ভ্যানসহ চালককে আটক এবং নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।