২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ: আরেক ভাইয়ের মৃত্যু

আহত অবস্থায় মাদারীপুর ও ঢাকায় চিকিৎসাধীন আছে আরো ছয়জন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2025, 05:34 PM

Updated : 26 Aug 2026, 11:58 AM

মাদারীপুরের খোয়াজপুরে ‘অবৈধ বালুর কারবার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের বিরোধ নিয়ে’ দুপক্ষের সংঘর্ষে আরেক ভাই মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকালে তিনি মারা যান বলে মাদারীপুর সদর থানার ওসি মুকশেদুর রহমান জানান।  

নিহতরা হলেন, সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর গ্রামের আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার ও আতাউর সরদার (অলিল) এবং তাদের চাচা মুজাম সরদারের ছেলে পলাশ সরদার (৩৫)। 

এতে আহত আছেন অন্তত ছয়জন।    

এর আগে সদর উপজেলায় খোয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদে অবৈধ বালুর কারবার ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মোহম্মদ শাহজাহান মোল্লার সঙ্গে সাইফুল সরদারের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় সাইফুল সরদার ও তার ছোট ভাই আতাউর সরদারকে ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই তাদের প্রাণ যায়।

এতে আহত হন অন্তত আটজন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পলাশ সরদারের মৃত্যু হয়। 

সংঘর্ষের সময়েই নিহতদের বাড়ির বেশ কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করা হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আরো পড়ুন:

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ২ ভাই