২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেল খেটে বেরিয়ে হত্যাকাণ্ডের শিকার যুবক

নিহত ব্যক্তি গত ১৫ দিন আগে জামিনে বের হন।

জেল খেটে বেরিয়ে হত্যাকাণ্ডের শিকার যুবক

প্রতীকী ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2022, 09:51 AM

Updated : 15 Aug 2022, 02:42 PM

হবিগঞ্জের বাহুবল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

উপজেলার মিরপুর তিতারকোনা পেট্রোল পাম্প এলাকায় রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান জানান।

নিহত আলম মিয়া (২২) উপজেলার লামাতাশি ইউনিয়নের পশ্চিম দ্বিমুড়া গ্রামের তাহির মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আলমের বাবা তাহির মিয়ার সঙ্গে জায়গা জমি নিয়ে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য মো. কুতুব আলী ও তার লোকজনদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সম্প্রতি দুই পক্ষের মধ্যে সংঘর্ষও হয়। এ ঘটনায় কুতুবের করা মামলায় জেল খেটে গত ১৫ দিন আগে জামিনে বের হন আলম।

রোববার আলমকে এলাকায় একা পেয়ে কুতুব ও তার লোকজন তাকে ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা আলমকে মৃত ঘোষণা করেন।

অভিযোগের বিষয়ে জানতে মোবাইল ফোনে কুতুবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে ওসি রকিবুল জানান।