১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধনে ৫০০ টাকা পুরস্কার

উপযুক্ত সময়ে সন্তানের জন্ম নিবন্ধনে আগ্রহী করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 05:44 PM

Updated : 22 Oct 2023, 05:44 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করালে নগদ ৫০০ টাকা পুরস্কার দিচ্ছেন পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।

বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা শারমিন আক্তার তার সন্তানের জন্মনিবন্ধন করাতে যান। নিবন্ধন শেষ হতেই তার হাতে নগদ ৫০০ টাকা তুলে দিয়ে এই কার্যক্রমের সূচনা করেন মেয়র।

তিনি বলেন, “স্কুলে ভর্তি থেকে শুরু করে শিশুর প্রতিটি কাজেই জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। কিন্তু অনেক অভিভাবক জন্ম নিবন্ধন করাতে গড়িমসি করেন। উপযুক্ত সময়ে সন্তানের জন্ম নিবন্ধনে আগ্রহী করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।”

পুরস্কার পেয়ে শারমিন আক্তার বলেন, “আমার ৭ দিন বয়সী শিশুর জন্ম নিবন্ধন করাতে পৌরসভায় যাই। মেয়রের স্বাক্ষর আনতে পৌরসভার একজন কর্মচারী তার কক্ষে যান। পরে তিনি আমাকে ডেকে পাঠান।

“শিশুর জন্ম নিবন্ধন করার জন্য মেয়র আমাকে অভিনন্দন জানান। সেই সঙ্গে ৫০০ টাকা পুরস্কার ও সন্তানের জন্মনিবন্ধন সনদ হাতে তুলে দেন।”

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]