১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ধামরাইয়ে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু, রাসেলস ভাইপার আতঙ্ক

তবে কী ধরনের সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2024, 10:29 PM

Updated : 26 Aug 2026, 09:49 AM

ঢাকার ধামরাইয়ে সাপের কামড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এতে এলাকায় ‘রাসেল ভাইপার’ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার আমতা ইউনিয়নের আগজেঠাইল কাঁচা রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন বলেন।

নিহত তহিরন নেছা (৬৩) রাজাপুর গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী। 

ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, “ভোরে তহিরন নেছাকে বাড়ির পাশে সাপে কামড় দেয়। এতে অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী দ্রুত তাকে নিয়ে পাশের সাটুরিয়া সদর হাসপাতালে রওনা দেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়। তবে কী ধরনের সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।”

এদিকে, বিষধর সাপ রাসেল ভাইপারের কামড়ে ওই বৃদ্ধার মৃত্যুর গুজবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দেশে রাসেল ভাইপারের বিস্তার ঘটা জেলাগুলোর মধ্যে ঢাকার ধামরাইয়ের সীমান্তবর্তী মানিকগঞ্জ জেলাও রয়েছে। এ জেলার সাটুরিয়ায় রাসেল ভাইপারের দেখা মিলেছে, এমন খবর ছড়িয়ে পড়েছে।