১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকারি মূল্যে ধান-চাল সরবরাহ করলে লোকসানের সুযোগ নেই: খাদ্য উপদেষ্টা

চলতি মৌসুমে রাজশাহী বিভাগে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯২ হাজার ৭২৯ টন।

সরকারি মূল্যে ধান-চাল সরবরাহ করলে লোকসানের সুযোগ নেই: খাদ্য উপদেষ্টা
দুপুরে সিরাজগঞ্জে রাজশাহী বিভাগের সব জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খাদ্য উপদেষ্টা আলি ইমাম মজুমদার।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2024, 08:41 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

আমন ধান সংগ্রহের মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে ধান-চাল সরবরাহ করলে কৃষক ও মিলারদের লোকসানের সুযোগ না থাকার কথা বলেছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলি ইমাম মজুমদার।

তিনি বলেছেন, “উৎপাদন খরচের সঙ্গে কিছু লাভ যুক্ত করে সরকারি উচ্চ পর্যায়ের কমিটি ধান-চালের মূল্য নির্ধারণ করেছে। আগামী মৌসুমে এই দাম আবারও সমন্বয় করা হবে।”

শনিবার দুপুরে সিরাজগঞ্জ সার্কিট হাউসে রাজশাহী বিভাগের সব জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আলি ইমাম বলেন, ধান-চাল সংগ্রহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা হচ্ছে। যাতে দাম বাড়লে ওএমএস, ভিজিডিসহ বিভিন্নভাবে ধান-চাল বাজারে সরবরাহ করে দাম স্থিতিশীল রাখা যায়।

চলতি মৌসুমে রাজশাহী বিভাগের ৮ জেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯২ হাজার ৭২৯ টন। আর এ পর্যন্ত লক্ষ্য অর্জিত হয়েছে ৩০ শতাংশ।

রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহেম্মদের সভাপতিত্বে সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক এবং রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন উপস্থিত ছিলেন।