১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম

বিভিন্ন সময়ে তার নামে ২২টি মামলা হয়েছে, যার ৯টি হত্যা মামলা বলে জানা গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2024, 12:23 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন রাজধানীর এক সময়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ শেখ আসলাম।  যিনি ‘সুইডেন আসলাম’ নামে পরিচিতি পেয়েছিলেন। 

মঙ্গলবার রাত ৯টায় তিনি ওই কারাগার থেকে জামিনে মুক্তি পান বলে নিশ্চিত করেছেন কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান।

শেখ আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। বিভিন্ন সময়ে তার নামে ২২টি মামলা হয়েছে, যার ৯টি হত্যা মামলা বলে জানা গেছে।

কারা কর্তৃপক্ষ জানায়, আসলাম ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পরবর্তীতে বিভিন্ন কারাগারে অবস্থান করেন। পরে ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ছিল- ৬৬৩/২০। 

জেলার লুৎফর রহমান জানান, মঙ্গলবার তার জামিনের কাগজ কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে রাতেই তাকে কারা মুক্তি দেওয়া হয়।