সিডনিতে ‘ত্রিনয়ণী’র দুর্গা পূজা, উৎসবে মেতেছেন প্রবাসীরা
অস্ট্রেলিয়ার সিডনিতে ‘ত্রিনয়ণী’র আয়োজনে প্রথমবার দুইদিনব্যাপি দুর্গা পূজার আয়োজন করা হয়।
সিডনির রোজলিয়া কমিউনিটি হলে স্থানীয় সময় শনিবার সকাল থেকে শুরু হয়ে পরদিন রোববার সন্ধ্যা পর্যন্ত চলা এ আয়োজনে বিপুল সংখ্যক প্রবাসী অংশ নিয়ে উৎসবের রঙে মেতে ওঠেন।
পূজার দুইদিন সকালে পূজা অর্চনা শেষে প্রসাদ বিতরণ করা হয়।
সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাক-ঢোলের সাথে আরতি আর নাচে-গানে প্রবাসীরা দেশের উৎসবের অনুভূতি ফিরে পান।
সিডনির জনপ্রিয় শিল্পী রাসেল ইকবাল, রুমানা ফেরদৌসী, সাঈদুল খান তাপস, তুলি চৌধুরী, ফিরোজ সিদ্দিকী, গোপা ঘোষ সহ অন্য শিল্পীরা অনুষ্ঠানটিকে উৎসবের রূপ দেন।
প্রবাসীরা পূজার প্রতিমা ও মণ্ডপসজ্জার পাশাপাশি আয়োজকদের আতিথেয়তারও প্রশংসা করেন।
সিডনির জনপ্রিয় শিল্পী প্রত্যাশা ইকবালের এবারের পূজার মণ্ডপসজ্জা করে সবার কাছেই প্রশংসিত হয়। এ আয়োজনের মূল আকর্ষণ ছিল সবধর্মের প্রবাসীদেরই উপস্থিতি আর সহযোগিতা।
আয়োজকদের পক্ষে চিকিৎসক সত্যজিৎ দত্ত ও রাজীব দাশ, রোহান লালা, দেবাশীষ চৌধুরী, নন্দন মজুমদার, উত্তম বসাক, সুদীপ সাহা, ইন্দ্রজিৎ দাশ সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
‘ধর্ম যার যার, উৎসব সবার’- এ চেতনাকে ধারণ করে তারা সামনের বছরগুলোতে আরে বড় পরিসরে এ দুর্গোৎসব আয়োজন করা হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
