প্রতিমন্ত্রী পলক ফের কোভিডে আক্রান্ত
এর আগে গত বছরের জানুয়ারিতে আইসিটি প্রতিমন্ত্রী ও তার দুই ছেলে কোভিডে আক্রান্ত হয়েছিলেন।
আবারও কোভিডে আক্রান্ত হওয়ার কথা জানালেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার সকালে এক ফেইসবুক পোস্টে অসুস্থতার খবর জানিয়ে সবার দোয়া চেয়েছেন তিনি।
পলক লিখেছেন, “আজ (সোমবার) মন্ত্রিপরিষদ সভা থাকায় গতকাল (রোববার) করোনার নমুনা পরীক্ষা করেছিলাম। নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে।”
বর্তমানে নিজের বাসায় আইসোলেশনে আছেন জানিতে পলক লিখেছেন, “গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা ছিলেন, তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।”
এর আগে গত বছরের জানুয়ারিতে আইসিটি প্রতিমন্ত্রী ও তার দুই ছেলে কোভিডে আক্রান্ত হয়েছিলেন।
জোনায়েদ আহমেদ পলকের ব্যক্তিগত কর্মকর্তা সাদ্দাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এমনিতে শারীরিক কোনো সমস্যা উনার নেই, কোনো উপসর্গও নেই। প্রতিমন্ত্রী মহোদয় নিজের বাসায় আইসোলেশনে আছেন।"
