বিদেশিদের ভয় দেখিয়ে সুষ্ঠু নির্বাচন ঠেকানো যাবে না: মেনন
১৯৯২ সালের ১৭ অগাস্ট দলীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন রাশেদ খান মেনন। এ বছর মেনন হত্যা প্রচেষ্টার ৩১তম বার্ষিকী পালন করছে ওয়ার্কার্স পার্টি।
বিএনপি-জামায়াতের দেশ ও গণতন্ত্রবিরোধী তৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
শুক্রবার ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে ‘সন্ত্রাসবিরোধী দিবস’ এর আলোচনায় সভায় তিনি বলেন, “বিদেশি জুজুর ভয় দেখিয়ে এদেশের মানুষকে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন ও গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত করা যাবে না।”
১৯৯২ সালের ১৭ অগাস্ট দলীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন রাশেদ খান মেনন। এ বছর মেনন হত্যা প্রচেষ্টার ৩১তম বার্ষিকী পালন করছে ওয়ার্কার্স পার্টি।
ক্ষোভ প্রকাশ করে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, “দেশবাসীর দোয়া ও আর্শিবাদে আমি বেঁচে গেলেও আজ পর্যন্ত ওই হত্যা প্রচেষ্টার কোনো সুষ্ঠু তদন্ত বা বিচার হয় নাই।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক।
