২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বড় প্রকল্পগুলোর সুফল অবশ্যই পাবে মানুষ: কাদের

“এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রতিদিন অসংখ্য মানুষ আসবে, কাজেই তারা সুফল পাবে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 02:40 PM

Updated : 05 Oct 2023, 02:40 PM

এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ঢাকার যানজট নিরসনে নেওয়া প্রকল্পগুলো পুরোদমে চালু হলে যানজট কমবে; মানুষ এসবের সুফল পাবে বলে আশা করছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার কাওলা থেকে ফার্মগেইট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আগারগাঁওয়ে হবে সুধী সমাবেশ।

শুক্রবার সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে কাদের বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ১০ মিনিটে কাওলা থেকে ফার্মগেট, তেজগাঁও রেলস্টেশন আসবে। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসবে, কাজেই মানুষ অবশ্যই এর সুফল পাবে।

[প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid02GssYxZwnBUVaWVVpgPAg3AxZevwowkno6cXpabgFV3DLgUcgeKHwV9gCShb6dFYZl ]