১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

তিতুমীর কলেজ চিকিৎসাকেন্দ্রে ছাত্রদল নেতার উপহার

এর মধ্যে রয়েছে রক্তচাপ মাপার যন্ত্র, থার্মোমিটার, স্যালাইন, বিভিন্ন ওষুধ, স্যানিটারি প্যাড, বায়োডিন, হেক্সাসল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 08:25 PM

Updated : 11 Oct 2026, 08:25 PM

ঢাকার সরকারি তিতুমীর কলেজের চিকিৎসাকেন্দ্রে ওষুধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবার বিভিন্ন উপকরণ দিয়েছে ছাত্রদল।

রোববার কলেজের ছাত্রদল নেতা মো. শহিদুল ইসলাম এসব সামগ্রী হস্তান্তর করেন।

কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আলেয়া আকতার ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এম এম আতিকুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে কলেজের প্রাথমিক স্বাস্থ্যকর্মীর হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপহার দেওয়া সামগ্রীর মধ্যে রয়েছে রক্তচাপ মাপার যন্ত্র, থার্মোমিটার, স্যালাইন, বিভিন্ন ওষুধ, স্যানিটারি প্যাড, বায়োডিন, হেক্সাসল, একবার ব্যবহারযোগ্য ব্যান্ডেজ, তুলা ও গজসহ প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় উপকরণ।