১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধাকে হারালাম: প্রধানমন্ত্রী

ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যান শাহজাহান মিয়া।

বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধাকে হারালাম: প্রধানমন্ত্রী

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 02:57 PM

Updated : 21 Oct 2023, 03:08 PM

পটুয়াখালী সদর আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

শনিবার এক শোকবার্তায় তিনি বলেন, “শাহজাহান  মিয়া বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন । তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতিসহ দলের বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন।

“ তার মৃত্যুতে দল হারালো একজন দক্ষ রাজনীতিককে। আমি হারালাম একজন বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধাকে।”

প্রধানমন্ত্রী শাহজাহান মিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৬টায় মারা যান শাহজাহান মিয়া। তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে বাধর্ক্যজনিত নানা জটিলতায় তিনি ভুগছিলেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ১৯৯১ সাল থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত টানা জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন শাহজাহান মিয়া।

পটুয়াখালী-১ আসন থেকে ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম এবং ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনের পর হন ধর্ম প্রতিমন্ত্রী।

পেশায় আইনজীবী শাহজাহান মিয়া একাধিক মেয়াদে পটুয়াখালী আইনজীবী সমিতির সভাপতিও ছিলেন।

পুরানো খবর:

পটুয়াখালীর সংসদ সদস্য শাহজাহান মিয়া আর নেই