১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘খেলা’ শেষ, বিএনপির আর ভবিষ্যৎ নেই: কাদের

“এখন নতুন খেলা। এখন খেলা রাজনীতির খেলা, নির্বাচনের খেলা শেষ ৫ বছরের জন্য,” বলেন তিনি।

‘খেলা’ শেষ, বিএনপির আর ভবিষ্যৎ নেই: কাদের

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2024, 06:42 PM

Updated : 10 Jan 2024, 07:23 PM

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের দিন ‘ফাইনাল খেলা’ শেষ হয়ে গেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আর ‘কোনো ভবিষ্যৎ নেই, সামনে কেবলই অন্ধকার।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে বুধবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে বন্দি থাকা বঙ্গবন্ধু যুদ্ধ শেষে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশে ফেরেন। তার ফেরার এই দিনটি এখনও ঘটা করে উদযাপন করে আওয়ামী লীগ।

গত রোববার দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটে টানা চতুর্থ জয় পাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এই জনসভায় ছিল বিজয় উৎসবের আমেজ। নেতাদের বক্তব্য উঠে আসে নির্বাচন প্রসঙ্গও।

ওবায়দুল কাদের বলেন, “খেলা শেষ, ফাইনাল হয়ে গেছে। ৭ জানুয়ারি কী হল? বিএনপি একটা ভুয়া দল, এদের আন্দোলন ভুয়া, এদের কর্মসূচি ভুয়া, ওদের ২৮ দফা ভুয়া, এক দফা ভুয়া, ওদের ‘বাইডেনের উপদেষ্টা’ ভুয়া, ওদের নেতা তারেক ভুয়া।

“আসল ভুয়া ডাক দেয় লন্ডন থেকে, কেউ শোনে না। তাদের বর্তমান ভুয়া, তাদের আর কোনো ভবিষ্যৎ নেই, শুধু অন্ধকার।"

সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসতে পারবে বলেই বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ ব্যাহত করতে পারবে না।”

পুরানো খবর:

৭ তারিখে খেলা হবে: কাদের

পুরানো খবর:

সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় শেখ হাসিনা

ওবায়দুল কাদের বলেন, "এখন নতুন খেলা। এখন খেলা রাজনীতির খেলা, নির্বাচনের খেলা শেষ ৫ বছরের জন্য।

“এখন খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, খেলা জঙ্গিবাদের বিরুদ্ধে, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, লুটপাট, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে।"

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এবং পরে তাকে হত্যার কথা তুলে ধরে এই আওয়ামী লীগ নেতা বলেন, "কে বলে বঙ্গবন্ধু তুমি নেই? তুমি আছ বাংলার কৃষকের লাঙ্গলের ফলায়, শ্রমিকের হাতুরির গায়তিতে, তুমি আছ বাংলার মাঝি মাল্লার ভাটিয়ালি গানে।”