ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাক, সম্পাদক নিপুণ
ভোলা, বরিশাল ও নারায়ণগঞ্জে আহ্বায়ক কমিটি দিয়েছে দলটি।
খন্দকার আবু আশফাককে সভাপতি ও নিপুণ রায় চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি; ভোলা, বরিশাল ও নারায়ণগঞ্জে অনুমোদন দেওয়া হয়েছে আহ্বায়ক কমিটি।
মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এসব কমিটির কথা জানানো হয়।
ঢাকা কমিটির অন্যরা হলেন- জ্যেষ্ঠ সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি।
আবু আশফাক বিগত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। নিপুণ বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পূত্রবধূ। সাংগঠনিক সম্পাদক অমি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমানের ছেলে।
ভোলা কমিটি: আহ্বায়ক গোলাম নবী আলমগীর, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন ও সদস্য সচিব রাইসুল আলম।
বরিশাল কমিটি: আহ্বায়ক আবুল হোসেন ও সদস্য সচিব আবুল কালাম শাহীন।
নারায়ণগঞ্জ কমিটি: আহ্বায়ক গিয়াস উদ্দিন, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, শহিদুল ইসলাম টিটু, খন্দকার মাশুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, মোশাররফ হোসেন, জুয়েল আহমেদ ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন।
