২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বৃহস্পতিবার

আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2023, 04:36 PM

Updated : 10 Jan 2023, 04:36 PM

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের ষষ্ঠ সভা হবে বৃহস্পতিবার।

সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে সেদিন রাত ৮টায় এই সভা হবে। আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেখানে সভাপতিত্ব করবেন।

মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী দলীয় সংসদ সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

এর আগে গত ২ নভেম্বর আওয়ামী লীগের সংসদীয় দলের সর্বশেষ সভা হয়।

আরও খবর:

পুরানো খবর:

উন্নয়নের ব্যাপক প্রচার চালাতে এমপিদের বললেন শেখ হাসিনা