Published : 22 Jul 2026, 05:42 PM
গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার হাজীর মাজার বস্তিতে মাদক কারবার দমনে যৌথ অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ, গ্যাস, পানি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-জিএমপি।
বুধবার সকাল থেকে পরিচালিত এ অভিযানে ডেসকো, সংশ্লিষ্ট সেবা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, “হাজীর মাজার বস্তিকে কোনোভাবেই মাদক ব্যবসা ও সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হতে দেওয়া হবে না।”
অভিযান চলাকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, “হাজীর মাজার বস্তিকে কোনোভাবেই মাদক ব্যবসা ও সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হতে দেওয়া হবে না।
“মাদক কারবার টিকিয়ে রাখতে যারা অবৈধভাবে বিদ্যুৎ, গ্যাস, পানি ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করছে, তাদের সেই সুযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে। আইনবহির্ভূত সব ধরনের সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, “শুধু অভিযান চালিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। এ জন্য স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। গাজীপুর মহানগরে মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে পুলিশ কাজ করছে।”
অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন, ডেসকোর নির্বাহী প্রকৌশলী এ কে এম নাজিমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।