বরিশালে জামায়াতের হরতাল মঙ্গলবার
আটক ২০ নেতাকর্মীর মুক্তির দাবিতে মঙ্গলবার অর্ধদিবস হরতাল ডেকেছে বরিশাল মহানগর জামায়াতে ইসলামী। পরে বিভাগের ছয়টি জেলা কমিটিও এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে।
মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর ২টার পর্যন্ত এ হরতাল পালিত হবে বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তিনি জানান, মহানগরের সঙ্গে বিভাগের ছয় জেলায়ও এ হরতাল করবে জামায়াত।
১৪ অগাস্ট রাতে নগরীতে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে নগরীর দক্ষিণ আলেকান্দা তোরাব আলী খান সড়কের ‘ডাইরেক্টর কোয়াটার্স’ থেকে মহানগর জামায়াতের আমির মোয়াজ্জেম হোসাইন হেলাল, নায়েবে আমির বজলুর রহমান বাচ্চু, সেক্রেটারি জহিরউদ্দিন মোহাম্মদ বাবর ও সহকারী সেক্রেটারি মতিউর রহমানসহ ২০ নেতাকর্মীকে আটক করা হয়।
পরে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়।
