২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি বৈঠক ডেকেছে আ. লীগ

ঈদের আগে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতাদের জরুরি বৈঠকে ডেকেছেন শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2014, 10:39 PM

Updated : 22 Aug 2022, 06:47 PM

সোমবার বিকাল ৫টায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে উপস্থিত থাকতে কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে বলেছেন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

ঈদের পর বিএনপির আন্দোলন শুরুর হুমকি রয়েছে। তার আগেই ক্ষমতাসীন দলের জরুরি এই বৈঠক ডাকা হল।

বিএনপি নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচন চাইলেও তা প্রত্যাখ্যান করে আসছে আওয়ামী লীগ। বিএনপির আন্দোলনের মোকাবেলা রাজপথে করার কথাও বলেছেন শেখ হাসিনা।

পুরনো খবর:

‘মাঠে দেখা হবে’
নির্বাচন না দিলে ফয়সালা রাজপথে: ফখরুল