২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিদায়ী হাইকমিশনারের সঙ্গে খালেদার সাক্ষাৎ

শ্রীলঙ্কার বিদায়ী হাইকমিশনার ডাব্লিউ এ এস কে উইরাগোদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 09:51 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

রোববার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাতে দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় হয়।

এসময় চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।

পরে বিমানবন্দর থানা ছাত্রদলের নিখোঁজ যুগ্ম সাধারণ সম্পাদক নিজামউদ্দিন মুন্নার পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

নিখোঁজ মুন্নার বাবা শামসুদ্দিন আহমেদ ও মা ময়ুরী বেগমসহ পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন।

এসময় দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, যুব দল মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীরসহ নেতারা উপস্থিত ছিলেন।

গত বছরের ৬ ডিসেম্বর মুন্না দক্ষিণ খান এলাকা থেকে নিখোঁজ হন।