২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমর্থকদেরকে হুমকির অভিযোগ বিএনপি প্রার্থীর

বুধবার দুপুরে শহরের ময়েজ মঞ্জিলে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন প্রার্থী  মাহাবুবুল হাসান পিংকু নিজে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 05:37 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

তৃতীয় দফায় আগামী ১৫ মার্চ অনুষ্ঠেয় এ নির্বাচনে টেলিফোন প্রতীক নিয়ে লড়ছেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থী প্রবাসী কল্যাণ মন্ত্রীর ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরের কর্মীরা তার নেতাকমী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন।

“বিভিন্ন কেন্দ্রে আমাদের সমর্থকদের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন না করতে হুমকি দেয়া হচ্ছে,” বলেন তিনি।

এ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে লড়ছেন প্রবাসী কল্যাণমন্ত্রীর ভাই।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি শহীদুল ইসলাম বাবুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া স্বপন, ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকতা মো. জাহাঙ্গীর হোসেন  বলেন, “এ বিষয়ে মাহাবুবুল হাসান পিংকু আমাদের কাছে কোন লিখিত অভিযোগ করেননি।”