২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীতি-নির্ধারকদের সঙ্গে খালেদার বৈঠক

দল গুছিয়ে সরকাবিরোধী আন্দোলনের ঘোষণা দেয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের নীতি-নির্ধারণী ফোরামের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 11:53 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রোববার রাতে প্রায় দুই ঘণ্টা স্থায়ী এই বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানানো হয়নি।

গত ৬ ফেব্রুয়ারির পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এটাই ছিল প্রথম বৈঠকে। তার এক মাস আগেই দশম সংসদ নির্বাচন হয়, যা বর্জন করে বিএনপি।

বৈঠকে অংশ নেয়া একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি হলে করণীয়, উপজেলা নির্বাচন ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে দলকে শক্তিশালী করতে কমিটিগুলো পুনর্গঠনের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে ছিলেন আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।