২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিএনপির ৩ ‘বিদ্রোহী’ প্রার্থী বহিষ্কার

উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হওয়ায় বিএনপির তিন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 07:55 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

এরা হলেন গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী নছিরুল হক শাহীন, এমরান আহমদ চৌধুরী ও কোম্পানীগঞ্জের চেয়ারম্যান পদপ্রার্থী শাহাব উদ্দিন।

সোমবার রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ বহিষ্কারাদের দেয়া হয় বলে জানান সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ।

তিনি জানান, কেন্দ্রের নির্দেশে  সিলেটের এই তিন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।