২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুকু রিমান্ডে

পুলিশের কাজে বাধা ও হত্যাচেষ্টা মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন  টুকুকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 04:33 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

পুরনো খবর:

টুকুকে গ্রেপ্তারের প্রতিবাদে টাঙ্গাইলে হরতাল
টুকুর বিরুদ্ধে দুই মামলা

ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য টুকুকে পুলিশ হেফাজতে নেয়ার এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মো. বাবুল হোসেন টুকুকে ১০ দিনের হেফাজতে চাইলে শুনানি শেষে আদালত ছয় দিনের হেফাজত মঞ্জুর করেন।

এ সময় সানাউল্লাহ মিয়া ও মাসুদ উদ্দীন তালকুদারসহ বিএনপির কয়েক আইনজীবী টুকুর জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে দেয়।

সোমবার রাতে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে খালেদা জিয়ার নিরাপত্তাকর্মীদের ‘ধস্তাধস্তির’ এক পর্যায় খালেদার গাড়িবহর থেকে টুকুকে আটক করা হয়।

এ সময় টুকুকে বহনকারী একটি গাড়ি পুলিশের একটি গাড়িকে চাপা দেয়ার চেষ্টা করে বলে পুলিশ জানায়।

রাতেই বিএনপির ছাত্র বিষয়ক সহ সম্পাদক টুকুসহ ৪০ জনের বিরুদ্ধে পল্টন থানায় দুটি মামলা করেছে পুলিশ।