২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুকুকে গ্রেপ্তারের প্রতিবাদে টাঙ্গাইলে হরতাল

ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার টাঙ্গাইলে হরতাল ডেকেছে বিএনপি।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 02:15 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

মঙ্গলবার বেলা ১২টার দিকে টাঙ্গাইল শহরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই হরতালের ঘোষণা দেয়া হয়।

শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে সমাবেশ করেন বিএনপি নেতাকর্মীরা।

জেলা বিএনপির সহ-সভাপতি ছাইদুল হক ছাদু ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল বক্তব্য দেন।

টা্ঙ্গাইলের ছেলে টুকুকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়ে তা সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

সোমবার রাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর থেকে সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেপ্তার করা হয়। তিনি টাঙ্গাইল জেলা বিএনপিরও সদস্য।