মাদারীপুর বিএনপির স্থগিত কমিটি ফের চালু
মাদারীপুরের স্থগিত করা জেলা কমিটির কার্যক্রম আবার সচল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্থগিত থাকা জেলা কমিটির কার্যক্রম আবার চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’’
কোন্দলের কারণে গত মার্চ মাসে বিএনপির ওই জেলা কমিটি স্থগিত করা হয়।
জেলা সভাপতি আবু বরকত সিদ্দিক ও সাধারণ সম্পাদক জাহানদার আলী জাহানের নেতৃত্বে ওই কমিটি গঠন করা হয়।
