২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘মহাজোট ছাড়া বেশি দূরে নয়’

জাতীয় পার্টির মহাজোট ছাড়ার সময় ঘনিয়ে এসেছে বলে মনে করেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 02:48 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

শুক্রবার ফেনীতে এস এক অনুষ্ঠানে তিনি বলেন, মহাজোট থেকে বের হওয়ার সময় মনে হয় বেশি দূরে নয়। আগামী ২৯ তারিখের জাতীয় পার্টির বিভাগীয় সম্মেলনে চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন।

জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার জাতীয় পার্টির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

সরকার হেফাজত ইসলামকে নিয়ে বড়াবাড়ি করেছে বলে দাবি করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ।

তিনি বলেন, তাদেরকে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দিয়ে যৌথবাহিনী নিয়ে গুলি করে তাড়িয়েছে।

জাতীয় পার্টির যুগ্ন-মহাসচিব আলাউদ্দিনের সভাপতিত্বে ফেনী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কেবিএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় নেত্রী সালমা ইসলাম, রিন্টু আনোয়ার, এটিএম গোলাম মাওলা চৌধুরী, জিয়াউল হক, সালাউদ্দিন আহমেদ, দিদারুল আলমসহ তিন জেলার নেতৃবৃন্দ।