নোয়াখালীতে শিবিরের দুই নেতা আটক
পোস্টার লাগানোর সময় নোয়াখালীর হাতিয়া উপজেলায় ইসলামী ছাত্র শিবিরের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
এরা হলেন হাতিয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নিজাম উদ্দিন (২২) এবং হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সভাপতি রাসেল উদ্দিন (২০)।
হাতিয়া থানার ওসি খোরশেদ আলম জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে হাতিয়া পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা গ্রেপ্তার ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার হোসেনের ছবি সম্বলিত ‘উস্কানিমূলক’ পোস্টার লাগাচ্ছিলো বলে দাবি এই পুলিশ কর্মকর্তার।
