খাগড়াছড়িতে অপহৃত আ’লীগ নেতার খোঁজ মেলেনি
খাগড়াছড়ির গুইমারা থানা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমকে অপহরণের ৩ দিন পরেও উদ্ধার করতে পারেনি পুলিশ।
সকালে খাগড়াছড়ির সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মো. সাইদুল হক, সহকারী পুলিশ সুপার (সার্কেল রামগড়) মো. শাহজাহান, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান সামসুল হকসহ আওয়ামী লীগের জেলা পর্যায়ের দলীয় নেতা-কর্মীরা জাহাঙ্গীর আলমের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
রোববার দুপুরে মাটিরাঙ্গা থেকে ফেরার পথে বাইল্যাছড়ি এলাকায় ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক হারুনসহ জাহাঙ্গীরকে অপহরণ করে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।
তাদের মুক্তির জন্য এক কোটি টাকা দাবি করা হয়েছে বলে জাহাঙ্গীর আলমের পরিবারের পক্ষ থেকে সোমবার অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর থেকে জাহাঙ্গীর আলম ও চালক হারুনের মুঠোফোন বন্ধ রয়েছে।
