সমাবেশের জন্য শাপলা চত্বর চেয়েছে বিএনপি
আগামী ৪ মে সমাবেশের জন্য মতিঝিলের শাপলা চত্বর চেয়ে আবেদন করেছে বিএনপি।
খন্দকার মোশাররফ হোসেন
ওই সমাবেশ সফল করার ব্যাপারে সরকারের সর্বাত্মক সহযোগিতাও চান তিনি।
৪ মে ১৮ দলীয় জোটের এই সমাবেশে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বক্তব্য রাখবেন।
শাপলা চত্বরে সমাবেশে সরকার অনুমতি না দিলে বিকল্প হিসেবে কাকরাইলের নাইটেঙ্গল রেঁস্তোরার সামনে সমাবেশ করা হবে বলে জানান মোশাররফ।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলীয় জোটের সমাবেশ উপলক্ষে এই প্রস্তুতি সভা হয়।
হরতাল প্রত্যাহারে কোনো সিদ্ধান্ত হয়নি
আগামী ২ মে দেশব্যাপী ডাকা সকাল-সন্ধ্যা প্রত্যাহারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান জানানোর প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, "১৮ দলের ঘোষিত কর্মসূচি বহাল আছে। হরতাল প্রত্যাহারের বিষয়ে বিভিন্ন মহল থেকে আহবান আসছে। যেহেতু বিষয়টি ১৮ দলের। আমি যতটুকু জানি, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।"
সাভার ট্র্যাজেডিতে ব্যাপক মানুষের প্রাণহানির ঘটনায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ১৮ দল আগামী ২ মে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
‘মানবিক কারণে’ ২ মের হরতাল প্রত্যাহারের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে সাভারে ধসে পড়া ভবনের উদ্ধার কাজ পরিদর্শন এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সিএমএইচে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক। যখন এদের উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনের কাজ চলছে, তখনই হরতাল দিল।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, "আমরা স্পষ্টভাবে বলতে চাই, সাভার ট্যাজেডি ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। শুধু রানা প্লাজা মালিক যুব লীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তারে সীমাবদ্ধ থাকলে চলবে না। স্থানীয় সাংসদ মুরাদ জংও বাদ যেতে পারেন না।"
"আমাদের দাবি, শুধু লোক দেখানো গ্রেপ্তার করলেই চলবে না। সবাইকে আইনের আওতায় গ্রেপ্তার করে বিচার করতে হবে। আমরা দেখতে চাই, সেই বিচার হয় কিনা। আমরা সেই অপেক্ষায় আছি," যোগ করেন তিনি।
খন্দকার মোশাররফের সভাপতিত্বে দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, গোলাম আকবর খন্দকার, হারন অর রশীদ, আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় নেতা মনিরুল হক চৌধুরী, জাফরুল ইসলাম চৌধুরী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নজরুল ইসলাম মঞ্জু, খায়রুল কবীর খোকন, মাসুদ আহমেদ তালুকদার, নজরুল ইসলাম খান রাজন, সাখাওয়াত হাসান জীবন, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, হাবিবুল ইসলাম হাবিব প্রমুখ নেতারা ছিলেন।
অঙ্গসংগঠনের মহানগর সদস্য সচিব আবদুস সালাম, জাফরুল হাসান, হাবিব উন নবী খান সোহেল, মীর শরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, মীর আলী নেওয়াজ, হাফেজ আবদুল মালেক, এম এ মালেক, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, রফিকুল ইসলাম মাহতাব, হুমায়ুন ইসলাম খান, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ ছিলেন।
