ঝিনাইদহে আ. লীগের সংঘর্ষ, আহত ৪
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বারবাজারে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
শুক্রবার হাট দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাংসদ আব্দুল মান্নান ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল আজিম আনার সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে পুলিশ জানিয়েছে।
সংঘর্ষে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ থানার ওসি লিয়াকত আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল চারটা থেকে শুরু হওয়া সংঘর্ষে উভয় পক্ষ ৫০-৬০টি হাত বোমার বিস্ফোরণ ঘটায়।
তিনি আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছয় রাউন্ড গুলি ও চার রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
