পুরান ঢাকায় ১১ জামায়াত-শিবিরকর্মী আটক
রাজধানীর পুরান ঢাকার মিরহাজিরবাগে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ১১ জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে র্যাব।
রোববার রাতে তাদেরকে ওই এলাকায় ইকো কোচিং সেন্টার থেকে আটক করা হয়। তাদের বিস্তারিত পরিচয় র্যাব জানাতে পারেননি।
র্যাব-১০ এর ক্যাপ্টেন রিয়াদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে ছয়তলা ইকো সেন্টারে অভিযান চালিয়ে সেন্টারের মালিকসহ ১১ জনকে অাটক করা হয়।
তিনি বলেন, “তাদের কক্ষে পাওয়া জিহাদি বই ছাড়া বিভিন্ন ধরনের ডকুমেন্ট পাওয়া যায়। তাতে বোঝা যায় তারা শুধু জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নয়, জঙ্গি সংগঠনের সঙ্গেও জড়িত।”
আটককৃতদের বেশিরভাগই তামীরূল মিল্লাত মাদ্রাসার ছাত্র বলে র্যাব কর্মকর্তা জানান।
