বাগেরহাট জামায়াতের সেক্রেটারি জেনারেল গ্রেপ্তার
বাগেরহাট জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আব্দুল ওয়াদুদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
আব্দুল ওয়াদুদ ১৮ দলীয় জোটের জেলা সদস্য সচিব।
বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, জামায়াতের ডাকা হরতালে বাগেরহাটের বিভিন্ন সড়কে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওয়াদুদকে গ্রেপ্তার করা হয়েছে।
রাত আড়াইটার দিকে জামায়াতের এ নেতার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
