পুলিশই বিএনপির মিছিলে হামলা করেছে: বিএনপি
রাজধানীতে বিএনপির প্রতিবাদ মিছিলে পরিকল্পিতভাবে পুলিশ হামলা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
অবাধ ‘লুটপাটে’ বিদ্যুতের দাম বেড়েছে: বিএনপি
তিনি জানান, পুলিশের গুলি ও সাউন্ড গ্রানেড নিক্ষেপে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আবদুল মঈন খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, নির্বাহী কমিটির সদস্য খোন্দকার আবদুল হামিদ ডাবলু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসভাপতি ফরহাদ হোসেন আজাদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ও চট্টগ্রামের মহানগর সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ অর্ধশতাধিক নেতা আহত হয়েছেন।
এর মধ্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও ফরহাদ হোসেন আজাদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান রিজভী।
অবশ্য পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিকালে রাজধানীর মৌচাক, মালিবাগ ও শান্তিনগর এলাকায় বিএনপির মিছিল থেকে ব্যাপক হামলা, ভাংচুর করা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়া হয়।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ওই জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রিজভী অভিযোগ করেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ-র্যাবসহ যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা বিএনপির শান্তিপূর্ণ মিছিলের ওপর নির্বিচারে গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। গণমাধ্যমের কর্মীদের কারণে আমি বেঁচে গেছি।”
তিনি দাবি করেন, এই হামলায় সহা¯্রাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।
আহতরা কোথায় আছেন জানতে চাইলে রিজভী বলেন, “এখনো পুরো খবর পাইনি। ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে একটি অজানা ফোনে কথা হয়েছে। তিনি আহত অবস্থায় আছেন।”
পুরো তথ্য জানার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
