২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সোমবারও হরতাল

বিএনপি ও জামায়াতপন্থী হিসেবে পরিচিত দুটি পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের স্থানীয় কার্যালয়ে ভাংচুরের প্রতিবাদে চট্টগ্রামে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ও সমমনা ১২ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 04:04 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

তবে এ হরতালে হেফাজতে ইসলামের কোন সম্পর্ক নেই বলে দলটি দাবি করেছে।

১২ ইসলামী দলের অন্যতম দল নেজামে ইসলামী পার্টির সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে হামলার প্রতিবাদে সোমবার চট্টগ্রামে এ হরতালের ডাকা হয়েছে।”

এতে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সমর্থন রয়েছে বলেও জানান তিনি।

অবশ্য সোমবারের হরতালে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমর্থন নেই বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সহ-সম্পাদক মাওলানা মঈনুদ্দিন রূহী।

চট্টগ্রামে শুক্রবার জুমার নামাজের পর শাহবাগের ‘গণজাগরণ মঞ্চবিরোধী’ স্লোগান দিয়ে মিছিল করে সাংবাদিক, গণমঞ্চ ও প্রেস ক্লাবে হামলা চালায় কয়েকটি ইসলামী সংগঠন।

এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা জামালখান রোডে দিগন্ত টিভি চ্যানেল ও দৈনিক সংগ্রাম কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। 

শুক্রবারের কর্মসূচিতে বাধার অভিযোগ এরই মধ্যে রোববার সকাল-সন্ধ্যা হরতাল দিয়েছে ইসলামী ও সমমনা ১২ দল।