২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরের প্রচার সম্পাদক পুলিশ হেফাজতে

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহহিয়াকে পাঁচ দিন পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 05:07 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম সহিদুল ইসলাম মঙ্গলবার এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপ-পরিদর্শক মোবারক হোসেন একটি মামলায় ইয়াহহিয়াকে গ্রেপ্তার দেখিয়ে দশ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে পাঁচ দিন পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দেন।

গত বছরের ৫ নভেম্বর রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের সামনে ও ফকিরাপুল মোড়ে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের গাড়িসহ অন্যান্য যানবাহনে অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ৫০জন পুলিশ সদস্য আহত হন।