২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠকে খালেদা

আট ঘণ্টার সংঘাতময় রাজপথ অবরোধের পর পরবর্তী কর্মসূচি নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট ঘণ্টার সংঘাতময় রাজপথ অবরোধের পর পরবর্তী কর্মসূচি নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রোববার রাত ৮টায় এই বৈঠক শুরু হয়েছে। স্থায়ী কমিটির সদস্যদের বাইরে ঢাকা মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি সাদেক হোসেন খোকাকেও এই বৈঠকে ডাকা হয়েছে। বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন- আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, মওদুদ আহমদ, এম কে আনোয়ার, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে রোববার ১৮ দলীয় জোটের আট ঘণ্টা রাজপথ অবরোধ কর্মসূচিতে ঢাকাসহ সারাদেশে সংঘাত ভাংচুর হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০২৬ ঘ.