২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে আড়াইশ’ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জামায়াতে ইসলামীর ডাকা মঙ্গলবারের হরতালে লক্ষ্মীপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় প্রায় আড়াইশ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 02:08 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

লক্ষ্মীপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ডাকা মঙ্গলবারের হরতালে লক্ষ্মীপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় প্রায় আড়াইশ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার সদর থানায় পুলিশের করা এ মামলায় চার জনের নাম উল্লেখ করা হয়, যাদের হরতালের সময় গ্রেপ্তার করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) লিটন দেওয়ান বলেন, এছাড়াও মামলায় অজ্ঞাত পরিচয় আরো আড়াইশ জনকে আসামি করা হয়েছে। জনজীবনে বিঘœ সৃষ্টি করাসহ রাষ্ট্রীয় ক্ষতি সাধনের অপপ্রয়াশের অভিযোগে এ মামলা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৫৮ ঘ.