২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

তৃণমূল নেতৃত্বের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে রোববার রাতে গাজীপুরের বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 06:25 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃণমূল নেতৃত্বের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে রোববার রাতে গাজীপুরের বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১২টা পর্যন্ত এই বৈঠক চলে। তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়ের মাসব্যাপী কর্মসূচিতে খালেদা জিয়া ১২টি সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে বৈঠক করবেন। প্রথম দিন রোববারের বৈঠকে গাজীপুর জেলার সব থানা ও পৌরসভা কমিটির পাঁচজন করে সদস্যকে আমন্ত্রণ জানানো হয়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও চলমান আন্দোলন জোরদারে মতামত নিতে খালেদা জিয়া মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে বসছন বলে বিএনপি নেতারা জানান। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন। গাজীপুরের নেতারা জেলা সভাপতি ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক গাজী সায়েদুল আলম বাবুলের নেতৃত্বে বৈঠকে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/০০২২ ঘ.