২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দিত্বের কষ্ট বুঝতে বাবার লেখা পড়–ন, প্রধানমন্ত্রীকে ফখরুল

কারাজীবনের কষ্ট উপলব্ধি করতে বঙ্গবন্ধুর সদ্য প্রকাশিত আত্মজীবনী পড়তে তার মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন সম্পইত এক মাস বন্দিজীবন কাটানো বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 10:29 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাজীবনের কষ্ট উপলব্ধি করতে বঙ্গবন্ধুর সদ্য প্রকাশিত আত্মজীবনী পড়তে তার মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন সম্পইত এক মাস বন্দিজীবন কাটানো বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাকিস্তান আমলের শুরুর দিকে বিনা অপরাধে দীর্ঘদিন কারাভোগ করতে হয় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যা নিয়ে তার বক্তব্য অসমাপ্ত আত্মজীবনীতে উঠে এসেছে। মঙ্গলবার এক আলোচনা সভায় বঙ্গবন্ধুর লেখা উদ্ধৃত করে হরতালের মামলায় প্রায় এক মাস কারাগারে থাকা ফখরুল বলেন, “আপনার (প্রধানমন্ত্রী) বাবা লিখেছেন, ‘রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয়স্বজন ছেলেমেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ, তা কে বুঝবে? মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়।’ মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবার ওই লেখাটি একবার পড়–ন।” “গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ও সত্য কথা বলার জন্য আজ হাজার হাজার বিরোধী নেতা-কর্মীকে আপনি কারাগারে বন্দি রেখেছেন। আপনার শাসনামলে কত রাজনৈতিক নেতা-কর্মী গুম করে ফেলা হয়েছে। একবার ভেবে দেখুন আপনার বাবার কথার সঙ্গে এই বাস্তবতার মিল আছে কিনা,” যোগ করেন তিনি। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বাধীন বর্তমান সরকার গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, “হাজার হাজার নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসের অনেক কক্ষ জ্বালিয়ে দেওয়া হয়েছে। পত্রিকায় খবর বেরিয়েছে, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কর্মীরা দা-চাপাতি হাতে আক্রমণ চালাচ্ছে।” জাতীয় প্রেসক্লাবে ‘পদ্মাসেতু নির্মাণের আগে দুর্নীতি, বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিল, আর্থিক সংকটে বাংলাদেশ ও মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির মুখপাত্র। পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের তোলা দুর্নীতির অভিযোগ ঠিক দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৬২৬ ঘ.